বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৩৪

বেনাপোল বন্দর দিয়ে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ভারতের সঙ্গে সবধররনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বন্দরের সিএন্ডএফ এজেন্টের স্টাফদের ভারতে ঢুকতে না দেয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি চালু করতে ভারতীয় পেট্রাপোল বন্দরের কাস্টমস কর্মকর্তাদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, সকালে মালামাল রপ্তানির জন্য কাগজপত্র নিয়ে পেট্রাপোল বন্দরে ঢুকতে গেলে হঠাৎ করে বিএসএফের বাধার মুখে পড়ে আমাদের সদস্যরা। প্রত্যেক কর্মচারীকে বিএসএফের বাধার কারণে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে পারেনি। যে কারণে ভারতের সাথে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন জানান, সকাল থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সিএন্ডএফ কর্মচারীদের পেট্রাপোল বন্দরে ঢুকতে না দেওয়া সকাল থেকে ভারতের সাথে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে কী কারণে তারা স্টাফদের ভারতে ঢুকতে দিচ্ছে না তা এখনো জানা যায়নি।

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা যাতে তাড়াতাড়ি ঢুকতে পারে সেই চেষ্টা চালানো হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে সে দেশে আমেরিকান প্রেসিডেন্ট সফরের কারণে সীমান্তজুড়ে কঠোর নজরদারির ফলে বাংলাদেশ থেকে কোনো সিএন্ডএফ কর্মচারীকে ভারতে ঢুকতে দিচ্ছে না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading