চাকরি হারালেন বেবিচক’র প্রধান প্রকৌশলী

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২০ঃ২১

চাকরি হারালেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তাকে অবসরে পাঠিয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেবিচকের প্রস্তাব মোতাবেক তাদের কর্মচারী প্রবিধানমালা ১৯৮৮ এর ৫৩ প্রবিধি, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৮ ফেব্রুয়ারি ২০১০ সালের এসংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীর চাকরি ২৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় তাকে জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। এই আদেশ ২৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading