২ মটরসাইকেল আরোহী নিহত ডেমরায়
উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৩ঃ২৯
রাজধানী ডেমরায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এরা হলেন- অশ্বীক আহমেদ (২০) ও সাদীম রিজভী (২১)। এদের মধ্যে অশ্বীক স্থানীয় রোকেয়া আহসান কলেজে পড়ত। দুজনেই ডগাইর বাজার এলাকায় থাকত।
মঙ্গলবার মধ্য রাতের পর ডেমরার কোনাপাড়ায এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডটকমকে তিনি বলেন, মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। আহত দুই আরোহীকে পথচারীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রিজভীকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান অশ্বীক।
ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে বাচ্চু জানান।

