ক্যাটরিনার সঙ্গে সর্ম্পক, মুখ খুললেন ভিকি

ক্যাটরিনার সঙ্গে সর্ম্পক, মুখ খুললেন ভিকি

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৯

কয়েক মাস ধরেই বলিউডের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা ভিকি কৌশলে সঙ্গে ইন্ডাস্ট্রির সুপারহিট নায়িকা ক্যাটরিনা কাইফের সম্পর্কের গুঞ্জন চলছে। যদিও এখনও পর্যন্ত ভিকি বা ক্যাটরিনা কেউই নিজের মুখে সে সম্পর্কের কথা স্বীকার করেননি। আবার সরাসরি নাকোচও করেননি। ক্যাটরিনার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এবার সরাসরি প্রেমের তকমা না দিলেও একেবারে অস্বীকারও করেননি অভিনেতা ভিকি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভালবাসা কখনও খারাপ হতে পারে না। এ এক দারুণ অনুভূতি।’

ক্যাটরিনাকে ডেট করছেন কিনা এমন প্রশ্নে ভিকি বলেন, ‘জানি আমাদের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন। লোকে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী। কিন্তু আমি আমার সম্পর্ক লোকের কাছে প্রকাশ করব কী না তা একান্তই আমার নিজস্ব। ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে আমি স্বচ্ছন্দ নই। ভালো জিনিস আড়ালেই রাখতে চাই।”

অর্থাৎ, খুব যত্ন করেই ডেটের প্রসঙ্গ এড়িয়ে গেলেন ভিকি। ‘ডেট করছিনা’ যেমন বললেন না, তেমন ‘ডেট করছি’ —তাও স্বীকার করলেন না ভিকি।

গত বছর এক দিওয়ালি পার্টিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল ভিকি-ক্যাটকে। এরপর বিভিন্ন পার্টি, অ্যাওয়ার্ড সেরিমনিতে ঘনিষ্ঠ অবস্থায় ধরা দিয়েছেন তারা। কিন্তু মুখে কিছু বলছেন দু’জনেই। আর তাতেই জোরালো হয়েছে গুঞ্জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading