নারী দিবসে ‘শেষ বিকেলের আলো’
উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৯
জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। সম্প্রতি শষে করেছেন তার নির্মিত প্রথম চলচ্চিত্র বিশ্বসুন্দরী। এরইমধ্যে নারী দিবস উপলক্ষে নির্মাণ করলেন বিশেষ একটি নাটক। যার নাম ‘শেষ বিকেলের আলো’। খালেদা আহমেদ বেগমের গল্প ভাবনায় এর চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন ফারিয়া হোসেন। বিশ্ব নারী দিবস উপলক্ষে নাটকটি প্রচারিত হবে আরটিভিতে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। এরই মধ্যে প্রায় এত বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন তমালিকা। ‘শেষ বিকেলের আলো’ নাটকে তমালিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান, মিলি বাসার, আজম খান, শিশুশিল্পী পুস্পিতাসহ অনেকে। নির্মাতা জানান, নারী দিবস উপলক্ষে আগামী ৮ মার্চ ‘শেষ বিকেলের আলো’ প্রচার হবে আরটিভিতে।

