নাপোলির মাঠে পয়েন্ট হারালো বার্সা

নাপোলির মাঠে পয়েন্ট হারালো বার্সা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৯

নেপোলিদের নিয়ে নিয়ে আগেই সর্তক ছিল বার্সেলোনা কোচ।  যে ভয়টা তিনি পেয়েছিলেন সেই ভয়টাই আকড়ে ধরতে চাইছিলো স্প্যানিশ চ্যাম্পিয়নদের। অবশেষে অঁতোয়ান গ্রিজমানের গোলে নাপোলির মাঠে হার এড়াতে পারল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে খোয়া গেছে একটি পয়েন্ট। 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। মঙ্গলবার ঘরের মাঠে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল নাপোলি। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় বার্সেলোনা।

স্বাগতিকরা যেন দুর্ভেদ্য দুর্গ গড়েছিল, যেটা ভাঙার কোনো পথ প্রথমার্ধে খুঁজে পাননি লিওনেল মেসি- গ্রিজমানরা। প্রথমার্ধে বার্সেলোনা লক্ষ্যে রাখতে পারেননি কোনো শট। ২৭তম মিনিটে প্রতি আক্রমণ থেকে একটি সুযোগ আসে বার্সেলোনার সামনে। বল পায়ে ডি বক্সে ঢুকে পড়েছিলেন মেসি। বামে অরক্ষিত গ্রিজমানকে বল বাড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু কোস্তাস মানোলাস কোনোমতে ঠেকিয়ে দেন।

প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলা নাপোলি দশম মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয়। দুর্বল সেই শটে কোনো বিপদ ছিল না। ৩০তম মিনিটে লক্ষ্যে থাকা পরের শটে এগিয়ে যায় স্বাগতিকরা।

 মের্টেন্সের এই গোলে দায় আছে জুনিয়র ফিরপোর। নিজেদের অর্ধে তিনি বল হারালে পিওতর জিলিনিস্কির পা ঘুরে বল পান অরক্ষিত মের্টেন্স। ডি বক্সে ঢুকে বুলেট গতির শটে খুঁজে নেন জাল। এই গোলে নাপোলির হয়ে সর্বোচ্চ গোলের তালিকার চূড়ায় থাকা মারেক হামসিককে (১২১) স্পর্শ করলেন বেলজিয়ান এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে নিজেদের পুরোপুরি গুটিয়ে নেয় নাপোলি। বার্সেলোনাকে এতো জায়গা দেওয়ার মাশুল দেয় গোল হজম করে। সের্হিও বুসকেতসের ডিফেন্স চেরা পাস পেয়ে নেলসন সেমেদো নিচু ক্রসে খুঁজে নেন গ্রিজমানকে। বাকিটা সহজেই সারেন ফরাসি এই ফরোয়ার্ড।

সমতা ফেরার পর গা ঝাড়া দেয় নাপোলি। ৬১তম মিনিটে আবার প্রায় এগিয়ে যাচ্ছিল। লরেন্সো ইনসিনিয়ের শট ঝাঁপিয়ে কোনো মতে ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগেন। দুই মিনিট পর গোলরক্ষক বরাবর মেরে দারুণ একটি সুযোগ নষ্ট করেন হোসে কায়েহন।

দুই দলের সামনেই সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার। কেউই কাজে লাগাতে পারেনি সুযোগ। আগামী ১৮ মার্চ ফিরতি লেগে কাম্প নউয়ে মুখোমুখি হবে দল দুটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading