‘বাকের ভাই’ নিয়ে সিনেমা

‘বাকের ভাই’ নিয়ে সিনেমা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ৪৫

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অনন্য সৃষ্টি  ‘বাকের ভাই’। যেটি ৯০ দশকের শুরুতে বাংলাদেশ টেলিভিশনের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’ এর একটি চরিত্র।  এবার এটি আসছে বড় পর্দায়। চিত্রপরিচালক ওয়াজেদ আলী সুমন ‘বাকের ভাই’ নামে নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা। এর কাহিনী লিখছেন নন্দিত নাট্যকার ও ঔপন্যাসিক মাসুম রেজা।

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘বাকের ভাই’ নামটি নিবন্ধন করেন নির্মাতা। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ। পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘অনেকদিন ধরে একটা ভালো ও মৌলিক গল্পের সিনেমা নির্মাণের পরিকল্পনা করছিলাম। সে ভাবনা থেকেই ‘বাকের ভাই’ নিয়ে কাজ শুরু করেছি। এর গল্প লিখছেন মাসুম রেজা ভাই। পুরোপুরি মৌলিক একটি গল্পে সিনেমাটি নির্মিত হবে। তবে আমরা এখনো নায়ক-নায়িকা চূড়ান্ত করিনি।’

‘মেঘলা আকাশ’ ও ‘বাপজানের’ বায়স্কোপের কাহিনী লিখে নন্দিত হয়েছেন মাসুম রেজা। এ ছাড়া তার চিত্রনাট্যে ‘মোল্লা বাড়ির বউ’ সিনেমাটি হয়েছে সুপারহিট। তার ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ‘বাকের ভাই’র কাহিনী লিখছেন তিনি।

সিনেমাটি প্রসঙ্গে মাসুম রেজা জানান, ‘কোথাও কেউ নেই’ গল্পের কিছুই থাকছে না এই সিনেমায়। পুরোপুরি নতুন ও মৌলিক গল্পে তৈরি করা হচ্ছে এটি। তবে বাকের ভাই চরিত্রটির বিশেষ কয়েকটি দিক এতে তুলে ধরা হবে। তাও একেবারে নতুন রূপে। যা একজন ভক্তের দৃষ্টি থেকে পর্দায় দেখানো হবে।

পরিচালক আরও জানান, আগামী মার্চের শেষের দিকে “বাকের ভাই”-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে শিল্পী নির্বাচন ও গল্পের কাজ সম্পন্ন হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading