চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙন ঘুরে দেখলেন যুগ্ম-সচিব

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙন ঘুরে দেখলেন যুগ্ম-সচিব

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ১৯

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গার পদ্মার ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম- সচিব মন্টু কুমার বিশ্বাস। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পদ্মার ভাঙন ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, ইতোপূর্বে আলাতুলি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের পরপরই চরবাগডাঙ্গা প্রকল্প গ্রহণ করা হয়েছে। বন্যার সময় নদী ভাঙনে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। চরবাগডাঙ্গা ও আলাতুলি ইউনিয়নের বাকি অংশ ৬.১ কিলোমিটার ভাঙনকবলিত এলাকা। মঙ্গলবার একনেকে চরবাগডাঙ্গার এ প্রকল্পটি অনুমোদনের জন্য উত্থাপিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জের প্রতি বিশেষ দৃষ্টি রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক থাকায় এ প্রকল্পটি অনুমোদন করবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি। এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, চরাঞ্চলবেষ্টিত ৭টি ইউনিয়ন অনেক অবহেলিত ছিল, আ.লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই ঐকান্তিক প্রচেষ্টায় চরাঞ্চলের উন্নয়ন হয়েছে। সুন্দরপুর ইউনিয়নের কালিনগর থেকে চরবাগডাঙ্গা পর্যন্ত ১২ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। পরে, আলাতুলি রক্ষার জন্য সরকার সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে আরেকটি বাঁধ নির্মাণ করা হয়। অনেক চেষ্টার ফসল হিসেবে মঙ্গলবার চরবাগডাঙ্গা প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য উত্থাপিত হবে।

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শাহিদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading