সিরাজগঞ্জে দুই দিনব্যাপী বইমেলা শুরু

সিরাজগঞ্জে দুই দিনব্যাপী বইমেলা শুরু

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ২২

সিরাজগঞ্জের তাড়াশে ভাষার মাসে দুই দিনব্যাপী অমর ২১শে বইমেলার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে তাড়াশ উপজেলা প্রসাশন ও উপজেলা পাবলিক লাইব্রেরির আয়োজনে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহানের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন- সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন- তাড়াশ উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহ, উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, ওসি মাহবুবুল আলম, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক হোসনে আরা পারভীন দোলন প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading