প্রথমবারের মত পরিচালনায় শাহনূর

প্রথমবারের মত পরিচালনায় শাহনূর

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৫

চিত্রনায়িকা শাহনূর। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তি। তবে এবারই প্রথম পরিচালনার খাতায় নাম লেখালেন এ চিত্রনায়িকা । নিজ গল্প, ভাবনায় তিনি নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি বাংলাদেশ’। নির্মাণের পাশপাশি এতে অভিনয়ও করেন শাহনূর। আর তার সহশিল্পী হিসেবে আছেন আরমান পারভেজ মুরাদ।

এ প্রসঙ্গে শাহনূর বলেন, ‘নির্মাণের ইচ্ছে বহু দিনের। এবার সেটা পূরণ হলো। ইউনিটের সবাই আমাকে খুব সাহায্য করেছেন। স্বল্পদৈর্ঘ্যটির গল্প বঙ্গবন্ধুকে ঘিরে। তার জন্ম শতবার্ষিকীতে এটি আমার নিবেদন।’

শাহনূর আরও জানান, ‘একটি বাংলাদেশ’র পাশাপাশি আরও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন শাহনূর ও আরমান পারভেজ মুরাদ। এর নাম ‘বঙ্গবন্ধু দ্য গ্রেট লিডার’। এটি নির্মাণ করেছেন তাজু কামরুল। দুটো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রই প্রযোজনা করেছে শাহনূরের প্রযোজনা প্রতিষ্ঠান মৌ মাল্টিমিডিয়া।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading