নারী দিবসে মেহজাবিনের গল্পে নাটক

নারী দিবসে মেহজাবিনের গল্পে নাটক

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৫

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ব্যস্ত সময় পার করছেন নাটকে অভিনয় করা নিয়ে। এরইমধ্যে একটি ঘর্প লিখেছেন তিনি।   যা নিয়ে নির্মাতা শ্রাবণী ফেরদৌস সম্প্রতি নির্মাণ করেছেন একটি নাটক।  যার নাম দিয়েছেন ‘থার্ড আই’। নাটকটি নারী দিবস উপলক্ষে আগামী ৮ মার্চ এটি প্রচার হবে আরটিভিতে। এ প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, ‘এটা আমার লেখা প্রথম নাটক। নিজের সচেতনতার ভাবনাকে গুরুত্ব দিয়েই এটা লিখা হয়েছে। সময় ও সুযোগ পেলে সামনে আরও লিখার চেষ্টা করবো।’

নাটকের গল্প প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘নাটকে আমাকে দেখা যাবে একজন নারী বিক্রয়কর্মীর চরিত্রে। একজন নারী হিসেবে আমি সব সময়ই সচেতন থাকি। বিভিন্ন সময় নারীদের নানা রকম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, যা আমরা প্রায়ই শুনে থাকি। এমনই কিছু ভাবনা থেকে এর গল্প তৈরি করা হয়েছে।’

‘থার্ড আই’ নাটকে মেহজাবিনের পাশাপাশি আরও অভিনয় করেছেন মনির খান শিমুল, আবির মির্জা প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading