বিএনপির সমাবেশ, মিছিলে পুলিশের বাধা

বিএনপির সমাবেশ, মিছিলে পুলিশের বাধা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ৫৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশাল মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে সেখানেও পুলিশ বাধা দেয়। তবে সমাবেশ করেছেন তারা। আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শহরের হাটখোলা রোডের এ. করিম আইডিয়াল কলেজ চত্বরে সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। সমাবেশ স্থল ঘিরে রাখে পুলিশ।

মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যরা। সমাবেশে মজিবর রহমান সরোয়ার বলেন, ‘সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আদালতের ওপর প্রভাব বিস্তার করেছে। তারা খালেদা জিয়াকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার মুক্তির আন্দোলন বেগবান করতে হবে।’

সমাবেশ শেষে সরোয়ারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়। এর আগে একই দাবিতে শহরের সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে সেখানিও পুলিশ বাধা দেয়। পরে বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading