বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৫৫

‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতা’ এই স্লোগানে বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে ২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (০১ মার্চ) সকালে বরিশাল নগরের পুলিশ লাইন্স মাঠে মৃত্যুবরণ করা পুলিশ সদস্যদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিচিম, এপিবিএন অধিনায়ক আবু নাসের মো. খালেদ, পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ র‌্যাব, পুলিশ, এপিবিএনসহ অনান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় পুলিশে চাকরিরত অবস্থায় বিভিন্ন সময়ে মৃত ২৫টি পুলিশ পরিবারের মধ্যে স্মারক সম্মাননা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading