পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ আটক ৪

পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ আটক ৪

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, আপডেট ১০:৫৫

ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএলে ম্যাচ রয়েছে আজ (রবিবার)। ইতালিয়ান লিগ সিরি-আতে ইন্টার মিলান ও রোমা মুখোমুখি হবে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে মহিপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন, মো. রফিক হাওলাদার (৪২), মো. কুদ্দুস হাওলাদার (৩৫), মোঃ শাহ আলম (২০) ও মোসা. শারমিন বেগম (১৯), এদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং এসময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading