স্কুলেই শ্রদ্ধাকে মনে ধরেছিল টাইগারের
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৪০
বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। জুটি বেঁধে অভিনয় করেছছিলেন বাঘি ছবিতে। সেই ধারাবাহিকতায় নির্মিত হয় বাঘি-২। তবে সেটি ছিলেন না শ্রদ্ধা। তবে বাঘি-থ্রি’তে ফিরেছেন তিনি। আগামী ৬ মার্চ মুক্তি পাবে বাঘি-থ্রি। বর্তমানে এই সিনেমার প্রচার করছেন টাইগার-শ্রদ্ধা। এর ধারাবাহিকতায় এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন। এতে টাইগার জানান, স্কুলে পড়ার সময়ই শ্রদ্ধাকে মনে ধরেছিল তার।
এই অভিনেতা বলেন, ‘স্কুলে শ্রদ্ধাকে অনেক পছন্দ করতাম।’ পাশেই ছিলেন শ্রদ্ধা। এই কথা শুনে তিনি বলেন, ‘আমার জানা ছিল না। যদি জানতাম হয়তো কিছু করতে পারতাম।’ এর পরিপ্রেক্ষিতে টাইগার বলেন, ‘আমি অনেক ভয় পেতাম। শুধু তাকিয়ে থাকতাম। যদিও খারাপ দৃষ্টিতে না। দূর থেকে তাকিয়ে দেখতাম। যখন বারান্দা দিয়ে সে হেঁটে যেত তার চুল উড়ত।’ তবে মনের কথা আর কখনোই শ্রদ্ধাকে বলতে পারেননি এই অভিনেতা। টাইগার বলেন, ‘তখন আমি বাঘি ছিলাম না।’ আহমেদ খান পরিচালিত এই সিনেমায় আরো বিভিন্ন অভিনয় করছেন অঙ্কিতা লোখান্ডে, রিতেশ দেশমুখ প্রমুখ।

