জয় শাহরিয়ারের নতুন গান

জয় শাহরিয়ারের নতুন গান

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৪০

প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী জয় শাহরিয়ার নতুন মিউজিক ভিডিও‘তুমি’। ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। গতকাল শনিবার (২৯ ফেব্রুয়ারি) আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গান-ভিডিওটি অবমুক্ত করা হয়েছে। আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে ভিডিওটির চিত্রায়ন হয়েছে। গানচিত্রটি পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। চিত্রায়ন করেছেন জেসমিন নাহার ও সম্পাদনা করেছেন বর্ণ চক্রবর্তী।  নতুন এ গান সম্পর্কে জয় শাহরিয়ার বলেন, এ বছর আমার প্রথম গান ‘তুমি…’। ধারাবাহিকতা ধরে রেখে আমার মতো করেই গানটি করেছি। তবে এই সময়ের সাউন্ডস্কেপ রাখার চেষ্টা করেছি। প্রথমবারের মত প্রিয় লেখক ইশতিয়াক আহমেদের কথায় গান বেঁধে ভালো লেগেছে।  আজব রেকর্ডসের পাশাপাশি ‘তুমি…’  সব মোবাইল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শুনতে পারবেন শ্রোতারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading