৩ডি ছবি বানাতে পারবে এক ক্যামেরার ফোন

৩ডি ছবি বানাতে পারবে এক ক্যামেরার ফোন

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৩৬

এবার এক ক্যামেরার স্মার্টফোন দিয়েই টাইমলাইনের জন্য ৩ডি ছবি বানাতে পারবেন গ্রাহক, শুক্রবার এমন ঘোষণাই দিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুক। নতুন এই ফিচারের মাধ্যমে ফেসবুকের জন্য ৩ডি ছবি তোলায় ডিভাইসের পরিধি আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। এক ক্যামেরার মাধ্যমে ৩ডি ছবি তোলার সুযোগ থাকায় এবার সামনের ক্যামেরা দিয়ে ৩ডি সেলফি তোলা যাবে বলেও জানিয়েছে ফেসবুক– খবর প্রযুক্তি সাইট ভার্জের। ২০১৮ সালের অক্টোবরে প্রথম এই ফিচারটি চালু করে ফেসবুক। এ যাবৎ ফিচারটি সীমাবদ্ধ ছিলো দুই বা তার চেয়ে বেশি ক্যামেরা লেন্সের ডিভাইসগুলোর জন্য। ৩ডি ছবির ‘ডেপথ’ ঠিক করতে ডিভাইসের আলাদা আলাদা ক্যামেরার ওপর নির্ভরশীল ছিলো এই প্রযুক্তি।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, এক ক্যামেরার প্রযুক্তিতে ৩ডি ইফেক্টের জন্য তৃমাত্রিক কাঠামো তৈরি করতে ব্যবহার করা হয়েছে মেশিন লার্নিং।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, আইফোন ৭ বা তার চেয়ে নতুন এবং “সাম্প্রতিক মিডরেঞ্জ বা তার চেয়ে ভালো অ্যান্ড্রয়েড” ডিভাইসগুলোতে মূল ফেইসবুক অ্যাপে ৩ডি ছবির টুল পাবেন গ্রাহক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading