ছেলের হাতে বাবা খুন

ছেলের হাতে বাবা খুন

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ৫৫

পাবনা সদরের চর সাধুপাড়া মহল্লায় ছেলে হাতে বাবা আলাল প্রামাণিক (৫৭) খুন হয়েছেন। আজ সোমবার (০২ মার্চ) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ। গতকাল রবিবার (০১ মার্চ) রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। নিহত আলাল প্রামাণিক ওই মহল্লার মৃত সাদেক প্রামাণিকের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ও মাদকাসক্ত ছিলেন।

ছেলে আলমগীর হোসেন মানসিক প্রতিবন্ধী। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার রাতে বাবা-ছেলে এক ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতের পর কোনো এক সময় আলমগীর কাঠের বাটাম দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এরপর ঘরে তালা দিয়ে বাইরে এসে ঘুমিয়ে পড়েন।

ওসি নাছিম আহম্মেদ জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ছেলেকে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading