মাস্টাররোল কর্মচারীদের প্রতীকী অনশন

মাস্টাররোল কর্মচারীদের প্রতীকী অনশন

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ৫৭

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতীকী অনশন করেছেন মাস্টাররোল কর্মচারীরা। আজ সোমবার (০২ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে তারা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।

মাস্টাররোল ঐক্য পরিষদের সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন, ‘মুজিববর্ষে নিশ্চয়তা কোথায়? আমাদের আমাদের অনিশ্চিত জীবনে নিশ্চয়তা ফিরবে কবে? সন্তানদের পড়াশোনা, ভরণ-পোষণ ও পরিবার নিয়ে চলা দিন দিন কঠিন হয়ে পড়ছে। বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিতে (মাস্টাররোল) কর্মচারী নেই। শুধুমাত্র এ বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করছি।

শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে আমাদের জন্য অর্থ বরাদ্দ হলেও সিন্ডিকেটে সেই বিল পাস হয়নি। যার ফলে আমাদের চাকরিও স্থায়ী হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সময় নতুনভাবে স্থায়ী কর্মচারী নিয়োগ দেওয়ার চেষ্টা করছে।’ উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টাররোল কর্মচারীরা নিয়মিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading