নাটোরে পরিচ্ছন্নতা দিবস পালিত

নাটোরে পরিচ্ছন্নতা দিবস পালিত

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ৪৪

নাটোরের সিংড়ায় ‘সবাই মিলে শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করর হয়েছে। উপজেলার জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার (০২ মার্চ) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শামীমা হক রোজী, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ওই প্রতিষ্ঠানের সভাপতি খবির উদ্দিন সরদার, প্রধান শিক্ষক মহসিন আলী প্রমুখ।

অনুষ্ঠানে ইউএনও নাসরিন বানু বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও রোগ প্রতিরোধে সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বন্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তাধারাকে আরো উন্নত করতে হবে, স্বপ্ন দেখতে হবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading