চবি শাটলের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ, আহত ৪

চবি শাটলের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ, আহত ৪

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ০৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী একটি শাটল ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের এক চালক, পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। আজ বুধবার (০৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মালবাহী ট্রেনটি নগরের বটতলী থেকে নাজিরহাটের উদ্দেশে ছেড়ে এসেছিল।

আহতদের মধ্যে শাটল ট্রেনে থাকা পুলিশ সদস্য মিজানের নাম জানা গেছে। বাকি তিনজনের নাম জানা যায়নি। ষোলশহর রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় চৌধুরী জানান, সোয়া ১০টার দিকে চবি শাটল ট্রেনের সঙ্গে রেলওয়ের মালবাহী একটি ওয়াগনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছে।

দুর্ঘটনায় শাটল ট্রেনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনার পরও আহতের সংখ্যা বেশি না হওয়ায় অনেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এখন ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading