মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গায় জেলা রোভার মুটের উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গায় জেলা রোভার মুটের উদ্বোধন

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ০৬

‘মুজিববর্ষে রোভারিং, উন্নয়নে প্রতিদিন’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় ৫ দিনব্যাপী জেলা রোভার মুটের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (০৪ মার্চ) সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে জেলা রোভার মুটের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন।

এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুনিরা পারভীন, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামানসহ জেলা রোভারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৫ দিনব্যাপী ওই রোভার মুটে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানে ২৪ টি দল অংশ নিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading