দেশে ফিরছেন এন্ড্রু কিশোর

দেশে ফিরছেন এন্ড্রু কিশোর

উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৫০

গত বছরের মাঝামাঝি সময়ে উন্নত চিকিৎসার জন্য  সিঙ্গাপুরের এক হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর।   চিকিৎসা চলাকালীন সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন, তার শরীরে ধরা পড়া কর্কট রোগ ক্যান্সার। প্রায় ছয় মাস ধরে সেখানেই চলছে তার চিকিৎসা। চিকিৎসার মাঝখানে বিরিতি নিয়ে চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে তার।  এতথ্য দিয়েছেন তার শিষ্য মোমিন বিশ্বাস।

তিনি বলেন, “এই মাসের শেষ সপ্তাহের যে কোনও দিন ফিরবেন। তবে চিকিৎসকরা নির্দিষ্ট কোনো তারিখ এখনও বলেননি।”

দেশে ফেরার পরও তার চিকিৎসা কার্যক্রম চলবে; তাকে আবার কবে সিঙ্গাপুরে যেতে হবে তা এখনও নিশ্চিত করে জানাননি।

১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করা এন্ড্রু কিশোর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেও গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’সহ অসংখ্য জনপ্রিয় বাংলা গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading