মুজিব বর্ষের বিশেষ নাটক ‘বঙ্গবন্ধু কর্ণার’
উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৩০
মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ টেলিফিল্ম নির্মাণ করেছেন রানা মাসুদ। যার নাম দিয়েছেন ‘বঙ্গবন্ধু কর্ণার’। এতে সেলিম চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়, আরমান পারভেজ মুরাদকে দেখা যাবে বাদশার ভূমিকায় আর পারুলীর চরিত্রে আছেন মৌসুমী হামিদ। এতে আরও আছেন সোহেল খান, আলম সোহাগসহ অনেকে।
টেলিফিল্মটিতে দেখা যাবে,সেলিম ‘বঙ্গবন্ধু কর্ণার’ নামে একটি পুস্তক বিক্রয় কেন্দ্র চালু করে। ব্যবসার দিক থেকে লাভবান না হলেও তার লাইব্রেরিতে বই পড়ার সুযোগ পায় এলাকার তরুণ প্রজন্ম। ছোট বেলার বন্ধু বাদশা। দীর্ঘ সময় পর আমেরিকা থেকে সে দেশে এসেছে। সেলিম চিন্তা করে তার লেখা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কাব্য গ্রন্থটি বাদশাকে প্রকাশ করার প্রস্তাব দেবে।
এদিকে, সেলিমের স্ত্রী পারুলী ছেলের ভবিষ্যতের কথা ভেবে ওদের আমেরিকায় নিয়ে যাবার ব্যবস্থা নেওয়ার জন্য স্বামীকে প্রভাবিত করতে থাকে। পারুলীরও আমেরিকা যাওয়া হয়েছিল বাদশার হাত ধরে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে মুজিব বর্ষের বিশেষ টেলিছবি ‘বঙ্গবন্ধু কর্ণার’। এটি রচনা ও পরিচালনা করেছেন রানা মাসুদ।
মুজিব বর্ষ উপলক্ষে টেলিফিল্মটিতে আজ দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ।

