ইনস্টা দুনিয়ায় কারিনা

ইনস্টা দুনিয়ায় কারিনা

উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৪৮

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। অনেকের ফ্যাশন আইকন হলেও তাকে দেখা যেত না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে। 

তবে শুক্রবার (০৬ মার্চ) ভক্তদের বহুপ্রতীক্ষিত অপেক্ষার ইতি টেনে ইনস্টগ্রামে ডেবিউ করলেন সাইফপত্নী। জনপ্রিয় এ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কারিনার আগমনে রীতিমতো হইচই পড়ে গেছে। ইনস্টা অভিষেকের কয়েক ঘণ্টার মধ্যেই তার ফলোয়ার সংখ্যা ৮ লক্ষ পার হয়ে গেছে। ভক্তদের আশা ছিল এদিন নিজের প্রথম পোস্টে ছেলে তৈমুরের সঙ্গে ছবি পোস্ট করবেন কারিনা। তবে না, ওইদিন তৈমুরকে ছাড়াই নিজের পোস্ট করা প্রথম ছবির ক্যাপশনে লেখেন ‘ব্যাগ থেকে বেরিয়ে পড়লো বিড়াল’।

ইনস্টা দুনিয়ায় যাত্রা কারিনারদ্বিতীয় পোস্টে একটি ফটোশুটের ঝলক শেয়ার করেছেন কারিনা। যেখানে কালো বিড়াল হাতে তাক লাগালেন নবাব বেগম।

ইনস্টা দুনিয়ায় কারিনাকে স্বাগত জানিয়েছেন বোন কারিশমা কাপুর, বন্ধু করণ জোহর, মণীশ মালহোত্রারা। এছাড়া এরই মধ্যে কারিনাকে ইনস্টাগ্রামে ফলো করা শুরু করেছেন- রণবীর সিং, আলিয়া ভাট, আনুশকা শর্মা, সোনম কাপুররা। প্রোফাইল পিকচার হিসাবে কারিনা একটি মেয়েবেলার ছবিকেই বেছে নিয়েছেন।

কেন এতদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন করিনা? মিড ডে’কে দেওয়া সাক্ষাতকারে কারিনা বলেন, আমি সবসময়ই বিশ্বাস করি, ইনস্টাগ্রামের দুনিয়া থেকে আমার দূরে থাকার একমাত্র কারণ ছিল আমার অনিচ্ছা। মানে, আমি এটায় আসক্ত হয়ে পড়তে চাইনি। তবে সময়ের সঙ্গে পরিবর্তন দরকার।  তাই দেরিতে হলেও যুক্ত হয়েছি।

তিনি আরও বলেন, আমি সোশ্যাল মিডিয়ায় হাজির হচ্ছি, কেবলমাত্র আমার ভক্তদের জন্য। যারা গত ২০ বছর ধরে আমাকে নিঃস্বার্থভাবে সমর্থন করে আসছে। তাদের সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের নানান মুহুর্ত ভাগ করে নিতে চাই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading