কলকাতার ‘তুমি অনন্যা’ ঢাকার জয়া
উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৪৮
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সমানতালে জনপ্রিয় কলকাতায়। বছরের বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন কলকাতার কাজ নিয়ে। আর তাই তো ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কার উঠল এই ঢাকাই অভিনেত্রীর হাতে।
গতকাল (৬ মার্চ) কলকাতার গায়েন মঞ্চে এ পুরস্কার তুলে দেওয়া হয় তাকে। মা রেহানা মাসউদকে নিয়ে হাজির হন সেখানে জয়া। তার পাশে আরও ছিলেন কলকাতার তারকা আবির চ্যাটার্জি, নুসরাত জাহানসহ অনেকে।
বিয়োন্ড ড্রিমস আয়োজিত এ পুরস্কার পাওয়ার জয়া বললেন, ‘নিঃসন্দেহে এটা ভালো লাগার বিষয়। প্রশংসিত একটি আয়োজন এটি। খুবই ভালো লাগছে এমন পুরস্কার পেয়ে।’
‘তুমি অনন্যা’ শীর্ষক এ পুরস্কার ১৫তমবারের মতো দেওয়া হলো। এর আগে বাংলাদেশ থেকে এ পুরস্কার পান আন্তর্জাতিকখ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা। এছাড়া এ পুরস্কার নিয়ে আয়োজনে আলো ছড়িয়েছেন ভারতীয় তারকা শাবানা আজমি, বিদুষী গিরিজা দেবী. অপর্ণা সেন, ঊষা উত্থুপ, মমতা শঙ্কর, সাবিত্রী চট্টোপাধ্যায়, রচনা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও ডোনা গাঙ্গুলিসহ অনেক।মা রেহানা মাসউদকে ঘিরে জয়া আহসান। পাশে আবির চ্যাটার্জি
এদিকে জয়া এখন কলকাতায় বেশ কিছু চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। সম্প্রতি এসেছে ‘বিনি সুতোয়’, ‘রবিবার’ চলচ্চিত্র। আছে মুক্তিপ্রতিক্ষীত ‘ভূত পরী’ ও ‘অর্ধাঙ্গিনী’ ছবি।

