মির্জাপুরে নারী দিবস উপলক্ষে মানববন্ধন
উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৪৯
টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। আজ শনিবার (০৭ মার্চ) সকালে উপজেলার দেওহাটা এজে উচ্চ বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তৃতা দেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার শামীমা আক্তার প্রমুখ।
‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই স্লোগান নিয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় এসব আয়োজন করা হয়।

