চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৫৩

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যা মামলায় মাসুদ রানা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ রবিবার (০৮ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ভাটটোলা গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০০২ সালে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের মেয়ে সায়মা খাতুন পলির সঙ্গে একই ইউনিয়নের ভাটটোলা গ্রামের মৃত বাহার আলীর ছেলে মাসুদ রানার বিয়ে হয়। মাসুদ কোনো কাজ করতেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। এরই একপর্যায়ে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর গভীর রাতে স্ত্রী সায়মাকে শ^াসরোধ করে হত্যা করেন মাসুদ। এই ঘটনায় নিহতের মা সেতারা বেগম ওই দিনই সকালে বাদী হয়ে মাসুদ রানার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে মাসুদকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহতাব আলী। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আজ রবিবার দুপুরে মাসুদ রানার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠান বিচারক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading