ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৫০

নরসিংদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রবিবার (০৮ মার্চ) সকালে তাদের জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার।

গতকাল শনিবার (০৭ মার্চ) বিকালে তাদের শিবপুরের কারারচর হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন শিবপুরের মৃত জালাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম শফিক (৩৫), নরসিংদী সদরের সাটিরপাড়ার ইমনের স্ত্রী মোছা. প্রিয়া (৩৮)।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক জানান, গ্রেপ্তার দুই আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ ও নূরে আলম হোসাইন সঙ্গীয় অফিসার এবং ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এসময় তাদের হতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের দুই জনের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading