অক্টোবরে আসছে ‘পাপ-পুণ্য’

অক্টোবরে আসছে ‘পাপ-পুণ্য’

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ মার্চ ২০২০ । আপডেট ২১ঃ০৩

গত বছর নতুন ছবি নির্মাণ করেন ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ছবির নাম ‘পাপ-পুণ্য’। প্রথম থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ছবিটি। আর তাই তো দর্শকদের একটাই প্রশ্ন কবে প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। অবশেষে জানা গেল সেই উত্তর। আগামী অক্টোবরে সারাদেশের পেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। 

এ প্রসঙ্গে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, ছবিটির কাজ অনেক আগেই শেষ হয়ফে।  এখ শুধু ব্যাকগ্রাউন্ড তৈরির চলছে।  সবকিছু শেষ করে আশা করছি চলতি বছরের অক্টোবরে মুক্তি দিতে পারব ছবিটি। 

‘পাপ-পুণ্য’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকিসহ আরো অনেকে। ছবিটিতে বিশেষ চমক হিসেবে দেখা যাবে মনির খান শিমুলকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading