মাছরাঙায় আজে থেকে ‘চাঁন বিরিয়ানি’

মাছরাঙায় আজে থেকে ‘চাঁন বিরিয়ানি’

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ মার্চ ২০২০ । আপডেট ২১ঃ০৩

আজ থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চাঁন বিরিয়ানি’।  নাটকটি প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে। রিজওয়ান খানের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় এই ধারাবাহিকে অভিনয় করেছেন মোশাররফ করিম, প্রভা, আরফান, তানিয়া বৃষ্টি, সাজু খাদেম, রোবেনা জুঁই, আবুল হায়াত, মনিরা মিঠু, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।

নির্মাতা জানান, পুরান ঢাকার লালবাগের একটি মহল্লার দু’টি পরিবার। তারা মিয়া ও বাদশা মিয়া চাচাতো ভাই। একজন আরেকজনকে সহ্য করতে পারে না। জনপ্রিয় চাঁন বিরিয়ানির মালিক তারা মিয়া। তার দোকানের ঠিক বিপরীতে বাদশা মিয়া চালু করেছে নিউ চাঁন বিরিয়ানি।

 দুই দোকানের মধ্যে প্রতিযোগিতা চলে সারাক্ষণ। এদিকে বাদশার বোন হোসনে আরা পছন্দ করে তারা মিয়াকে। নানা কৌশলে তারা মিয়ার সাথে দেখা করে সে। তারা মিয়াও তাকে মনে মনে পছন্দ করে। দু’জনের মায়ের মধ্যে নিয়মিত আয়োজন করে ঝগড়া চলে। তারা মিয়ার পেছনে মাস্তান লাগিয়ে রাখে বাদশা মিয়া। কিভাবে তাকে ঘায়েল করা যায় সেই চেষ্টা করে। এমন মজার মজার নানা ঘটনা আর ধন্ধ-সংঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading