ভোলায় বাবা-ছেলেসহ পাঁচ মাদক কারবারি আটক

ভোলায় বাবা-ছেলেসহ পাঁচ মাদক কারবারি আটক

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ১২

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাবা-ছেলেসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (০৯ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বোরহানগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১৫টি ইয়াবা জব্দ করা হয়।

আটকরা হলেন- পক্ষিয়া ৭নং ওয়ার্ডের আব্দুর রব ওরফে রবু মুন্সি, তার ছেলে মহাসিন মুন্সি, ৪নং ওয়ার্ডের কাজল ফরাজী, ৭নং ওয়ার্ডের বাবুল হাজি, লালমোহন পৌরসভা ৬নং ওয়ার্ডের শ্রী বিপুল দাস বিজয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার আব্দুর রব মুন্সির ঘর থেকে ইয়াবা বিক্রির সময় আব্দুর রব মুন্সি ও তার ছেলে মহাসিন মুন্সিসহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে ১১৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মোহাইমিনুল ইসলাম জানান, আটক আব্দুর রব মুন্সি, বাবুল হাজি ও কাজলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading