ফরিদপুরে প্রতারণার মামলায় একজনের কারাদণ্ড
উত্তরদক্ষিণ অনলাইন । ১০ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ৫৩
ফরিদপুরের বোয়ালমারীতে প্রতারণা মামলায় লিয়াকত হোসেনের নামে একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরের জেলার চিফ জুডিশিয়াল আদালতের বিচারক ফারুক হোসাইন এই রায় দেন।
আদালতের পেশকার শফিকুল ইসলাম জানান, আসামি লিয়াকত হোসেনের বিরুদ্ধে উপজেলার রাখার গাছি এলাকার তুহিন হোসেন ৪২০ ধারায় সিআর মামলা করেন। সাক্ষগ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেয়।

