কমলনগরে ৬৫ হাজার মিটার কারেন্ট জালে অগ্নিসংযোগ

কমলনগরে ৬৫ হাজার মিটার কারেন্ট জালে অগ্নিসংযোগ

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ০১

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় জব্দ হওয়া প্রায় ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্টে জালে অগ্নিসংযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস এ তথ্য জানান। তিনি জানান, গতকাল সোমবার (৯ মার্চ) দিনগত রাতে উপজেলার কটরিয়া মাছঘাট এলাকায় জালে অগ্নিসংযোগ করা হয়। এর আগে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে।

তিনি আরও জানান, নদীতে জেলেদের জাল ফেলার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলে প্রায় ৬৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ হওয়া জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় দু’লাখ টাকা।

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় মার্চ ও এপ্রিল দুই মাস মেঘনানদীর অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ আইন আমান্য করলে জেল জরিমানার বিধান রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading