জেব্রা আর কুমিরের মাংস খেলেন সৃজিত!
উত্তরদক্ষিণ অনলাইন । ১০ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ২৩
কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। নানা কারণে প্রায় সময়ই আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি। আফ্রিকায় গিয়ে জেব্রা আর কুমিরের মাংস খেয়ে ফের আরেকবার আলোচনায় আসলেন তিনি।
ইন্ডিয়ান গণমাধ্যম থেকে জানা যায়, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির শুটিংয়ে বর্তমানে পুরো ইউনিট নিয়ে আফ্রিকা অবস্থান করছেন সৃজিত। সেখানে কাজের ফাঁকে ‘কার্নিভোর দ্য রেস্টুরেন্ট’ নামে একটি রেস্তোরাঁয় গিয়ে কুমিরের গ্রিল করা মাংস আর জেব্রার স্টেক খেয়েছেন এই পরিচালক।
সৃজিত নিজেই বিষয়টি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়েছেন। অবশ্য সেই মেন্যুতে শুকরের পায়াও রয়েছে। তবে সৃজিত সেই পদ চেখে দেখেছেন কিনা, তা জানা যায়নি।
করোনাভাইরাস আতঙ্কের মধ্যে সৃজিতের এ ধরনের খাবার গ্রহণে অনেকেই অবাক হয়েছেন। পরিচিতজনরা সতর্ক বাণীও দিচ্ছেন তাকে।

