হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাথরিন ও’হারা মারা গেছেন

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাথরিন ও’হারা মারা গেছেন

উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১:০০

মারা গেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী ক্যাথরিন ও’হারা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার।

জানা যায়, কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ও’হারা। শুক্রবার (৩০ জানুয়ারি) আমেরিকার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।

তিনি ‘হোম অ্যালোন’, ‘বেস্ট ইন শো’ ও ‘শিটস ক্রিক’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাধে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন।

দীর্ঘ পাঁচ দশক ধরে হলিউডে কাজ করেছেন ও’হারা। তার ক্যারিয়ার শুরু হয়েছিল কানাডিয়ান স্কেচ কমেডি সিরিজ ‘সেকেন্ড সিটি টেলিভিশন’ দিয়ে, এমনকি এতে অভিনয়ের জন্য তিনি প্রথমবার এমি পুরস্কার লাভ করেন।‘

আফটার আওয়ার্স, ‘বিটলজুস’ ও প্রথম দুটি ‘হোম অ্যালোন’ ছবিতে অভিনয় করেছেন ও’হারা, যেখানে তিনি ম্যাকাওলে কুলকিনের চরিত্র কেভিনের মা হিসেবে ছিলেন।

এ ছাড়া তিনি ক্রিস্টোফার গেস্টের ছবিতে নিয়মিত কাজ করেছেন, যেমন ‘বেস্ট ইন শো’, ‘ফর ইওর কনসিডারেশন’ ও ‘ওয়েটিং ফর গাফম্যান’।

তিনি ‘দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস’ ও ‘চিকেন লিটল’র মতো জনপ্রিয় অ্যানিমেটেড ফিচারেও কণ্ঠ দিয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading