অবৈধ স্থাপনা উচ্ছেদ, রেলের ২ একর জমি উদ্ধার

অবৈধ স্থাপনা উচ্ছেদ, রেলের ২ একর জমি উদ্ধার

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ মার্চ ২০২০ । আপডেট ১৯:৪১

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন সিজিপিওয়াই এলাকায় রেলওয়ের জায়গার ওপর গড়ে ওঠা চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দুই একর জায়গা উদ্ধার করেছে ভূ-সম্পত্তি বিভাগ। আজ বুধবার (১১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম।

তিনি বলেন, সেমিপাকা, টিনশেড ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলো কিছু অসাধু চক্র। শুধু ঘর নয়, কেউ কেউ দোকান খুলে তা আবার ভাড়াও দিয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের দুই একর জায়গা উদ্ধার করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading