লক্ষ্মীপুরে ২৪ জেলে আটক

লক্ষ্মীপুরে ২৪ জেলে আটক

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ মার্চ ২০২০ । আপডেট ১৯:৩৯

নিষেধজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় লক্ষ্মীপুরে মজুচৌধুরীরঘাটের নৌ-পুলিশের মাঝি আলমাসসহ ২৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় ১০টি নৌকা ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আজ বুধবার (১১ মার্চ) ভোরে মেঘনার মজুচৌধুরীরহাট ও মতিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জেলেদের জেল ও জরিমানা করা হয়। এ নিয়ে গত চারদিনে আটক করা হয়েছে ৭৫ জেলেকে।

জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গত চার দিনে ৭০ জেলেসহ ৭৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া আট লাখ মিটার কারেন্ট জাল ও ৫০টি নৌকা জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত রয়েছে।

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে সব ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষনা করা হয়েছে। এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ রয়েছে। আইন অমান্য করে মাছ শিকার করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading