আগামীকাল মুক্তি পাচ্ছে ‘আংরেজি মিডিয়াম’
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৩৪
আগামীকাল ইন্ডিয়ার প্রায় ৪ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘হিন্দি মিডিয়াম’ ছবিটির সিক্যুয়েল ‘আংরেজি মিডিয়াম’। বরাবরের মতন এই ছবিতেও প্রধান চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ইরফান খান। তার সঙ্গে এবার যুক্ত হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিনা। তবে অসুস্থতার জন্য অনুস্থিত ইরফান খান।
এই অসুস্থতার দিনগুলোতে ইরফান খান দিন পার করেছেন গান শুনে। আর যে গানটি তিনি নিয়মিত শুনছেন তা হলো – ‘লাগ যা গালে কে ফের ইয়ে হাসি রাত হো না হো’। লতা মুঙ্গেশকরের গাওয়া এই গানটির অর্ত হলো, ‘এসো আলিঙ্গনে- হয়তো এমন রাত নাও আসতে পারে, হয়তো নাও হতে পারে দেখা’। যদিও গানটি রোমান্টিক জুটির উপর দৃশ্যায়িত করা হয়েছে, ইরফানের কাছে মনে হয়েছে কথাগুলো খুব মূল্যবান।
‘আসলেই হয়তো আর দেখা নাও হতে পারে’- বলেন ইরফান একটি সাক্ষাৎকারে।
‘আংরেজি মিডিয়াম’ পরিচালনা করেছেন হোমি আদজানিয়া ও প্রযোজনায় রয়েছে মডোক ফিল্মস।

