করোনা ভাইরাস: পিছিয়ে গেল আইপিএল

করোনা ভাইরাস: পিছিয়ে গেল আইপিএল

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ মার্চ ২০২০ । আপডেট ১৮:২০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর শুরু হওয়ার কথা ছিল আগামী ২৯ মার্চ। তবে নোভেল করোনাভাইরাসের প্রভাবে আসরটি পিছিয়ে গেছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল থেকে মাঠে গড়াবে এবারের আইপিএল। ১৫ এপ্রিলের আগপর্যন্ত আসর ‘স্থগিত’ করে রাখার ঘোষণা দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল ও

জানা গিয়েছিল, আইপিএলের এবারের আসরের ভবিষ্যৎ নির্ধারণ করতে আগামীকাল (শনিবার) জরুরি বৈঠকে বসবে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। ফলে সবার অপেক্ষা ছিলো, শনিবারের বৈঠকের।

তবে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিন ক্রিকইনফো জানাচ্ছে, সেই বৈঠক হয়ে গেছে আজই। যেখানে গভর্নিং ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটারি জয় শাহ। তাদের বৈঠকে আলোচনা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা নিয়েও।

পরে সবকিছু বিবেচনা করেই আইপিএলের এবারের আসর ১৭ দিন পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত জানিয়ে অংশগ্রহণকারী ৮ দলকে চিঠি দেয়া হয়েছে আজ। শনিবার এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হবে বলে জানাচ্ছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading