করোনায় আক্রান্ত চেলসি ফরোয়ার্ড

করোনায় আক্রান্ত চেলসি ফরোয়ার্ড

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ মার্চ ২০২০ । আপডেট ১৮:০৮

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ফুটবলার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চেলসির তরুণ ফুটবলার ক্যালাম হাডসন ওডোই। শারীরিক অসুস্থতার কারণে করোনা পরীক্ষা করা হয়েছিল হাডসনের। সেখানে হাডসনের রিপোর্ট পজিটিভ এসেছে। লন্ডনের ক্লাবটির হয়ে চলতি মৌসুমে ১৭ ম্যাচ মাঠে নেমেছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

১৯ বছর বয়সী হাডসনের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর চেলসির অনুশীলন মাঠ আংশিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ক্লাবের সকল খেলোয়াড় ও সদস্যদের স্বেচ্ছা আইসোলেশনে পাঠানো হয়েছে।

করোনা আতঙ্কে ক্লাবকর্তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষও জরুরি বৈঠক ডেকেছে। ধারণা করা হচ্ছে, আজ-কালের মধ্যে ইপিএল স্থগিত করা হবে। আশঙ্কা করা হচ্ছে ইংলিশ লিগের সব ফুটবলারকে কোয়ারেন্টিনে পাঠানো হতে পারে। উল্লেখ্য, এর আগে আরও দুই পেশাদার ফুটবলার করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তারা হলেন জার্মানির দ্বিতীয় বিভাগের দল হ্যানোভার-৯৬’র টিমো হুবার্স এবং ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading