করোনাভাইরাস: আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ স্থগিত

করোনাভাইরাস:  আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ স্থগিত

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ মার্চ ২০২০ । আপডেট ১৮:২২

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে জন-জীবনের পাশাপাশি স্থবির হয়ে পড়েছে ক্রীড়া বিশ্বও। একের পর এক স্থগিত হচ্ছে ক্রীড়াঙ্গনের বড় বড় ইভেন্টগুলো। ইতোমধ্যে ইতালিয়ান সিরি’আ স্থগিত হয়েছে। দর্শকশূন্য মাঠে চলছে স্প্যানিশ লা লিগা। একই পথে হাঁটার চিন্তা করছে ইংলিশ প্রিমিয়ার লিগও।

এমনকি চলতি চ্যাম্পিয়নস লিগের ম্যাচও পরিত্যক্ত করেছে উয়েফা। এবার করোনার কারণে স্থগিত হলো ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।

৩১ মার্চ বলিভিয়ার মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলে আগামী ২০২২ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা শুরুর কথা ছিল আর্জেন্টিনার। একই দিনে নিজেদের প্রথম ম্যাচটি পেরুর মাঠে নামার কথা ব্রাজিলের।

কিন্তু করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এ পর্বের প্রত্যেক ম্যাচ স্থগিত করার ঘোষণা দেয় ফিফা। কেবল আর্জেন্টিনা-ব্রাজিল নয়, লাতিন আমেরিকা ফুটবল সংস্থা ‘কনমেবল’র সঙ্গে আলোচনা করে আগামী ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক সূচিতে থাকা এই অঞ্চলের অন্যান্য দেশের ম্যাচও স্থগিত করা হয়েছে। ম্যাচগুলোর পরিবর্তিত সূচি নিজেদের ওয়েবসাইটে পরে জানিয়ে দেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করে ফিফা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading