জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ৩১
জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১৪ মার্চ) সকালে পাঁচবিবির আটাপাড়া, দাউদপুর সীমান্ত এলাকা থেকে ১৫২৭ বোতল ফেনসিডিল ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আটাপাড়া বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু সাঈদ।
ক্যাম্প কমান্ডার সুবেদার আবু সাঈদ জানান, কয়েকজন চোরাকারবারী দাউদপুর সীমান্ত ভারত থেকে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে- এমন খবর তাদের কাছে আসে। পরে ওই সীমান্তে বিজিবি সদস্যরা মাদক চোরাকারবারীদের ধাওয়া করলে তারা মাদকদ্রব্য ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে ১৫২৭ বোতল ফেনসিডিল ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

