চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, আপডেট ১৮:২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কারবালা পুকুর পাড়ে ভিমরুলের কামড়ে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুদিনের আক্রমণে একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জনের বেশি পথচারী।

যাদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ও শুক্রবার সকালে উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কারবালা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম উপজেলার সেলিমাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কারবালা পুকুর পাড়ের রাস্তা দিয়ে সিরাজুল ইসলাম পাওয়ার টিলারযোগে বাড়ি ফিরছিলেন।

একই সময় শিবগঞ্জ উপজেলা পরিষদের কর্মচারী মোরসালিন ও শাহিন কাদের মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ অসংখ্য ভিমরুল তাদের ওপর আক্রমণ করে।

আত্মরক্ষার্থে তারা পাশের পুকুরে ঝাঁপ দেন। স্থানীয়রা তাদের উদ্ধার করতে গেলে আরও অন্তত সাতজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের ৭ জনের মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও শুক্রবার সকালে ওই রাস্তা দিয়ে কৃষকরা এবং দেবীনগর গ্রামের কয়েকজন আসার পথে আবারও আক্রমণে অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন এবং ভিমরুলের বাসাটি সেখান থেকে উচ্ছেদ করেন।

উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান কাদেরি কিবরিয়া জানান, বৃহস্পতিবার ও শুক্রবার এ ঘটনায় তারা ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন। এ সময় রাস্তাটি লকডাউন করে ভিমরুলের বাসাটি উচ্ছেদ করা হয়। তবে স্থানীয়দের ওই রাস্তাটি আরও কয়েকদিন সতর্কতার সাথে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ওই রাস্তা ব্যবহারকারীদের মধ্যে আতংক বিরাজ করছে। বিশেষ করে যারা পৌর বাজারের ব্যবসায়ী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদের জন্য এ রাস্তাটি গুরুত্বপূর্ণ হওয়ায় আতংক রয়েছেন।

বাঁশমহল গ্রামের হাকিম জানান, প্রতিদিন তিনি তার সন্তানদের শহরের স্কুলে নিয়ে যান। দ্রুত এর সমাধান না হলে তার মতো এ গ্রামের অনেক অভিভাবক বিপাকে পড়বেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, ভিমরুলের কামড়ে আক্রান্ত তিন জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে রাজুল ইসলাম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপর দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading