এবার করোনায় আক্রান্ত দিবালা

এবার করোনায় আক্রান্ত দিবালা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ মার্চ ২০২০ । আপডেট ১২:৩০

করোনাভাইরাসের ছোবল লেগেছে ক্রীড়া জগতেও। এবার এই রোগে আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের খেলোয়াড় পাওলো দিবালা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, জুভেন্টাসের খেলোয়াড়, কর্মকর্তাসহ ১২১ জন নিজস্ব কোয়ারেনটাইনে ছিলেন। এর মধ্যে থাকা আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার দিবালার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাকে জুভেন্টাসের নিজস্ব কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এর আগে গত বুধবার তার ক্লাব সতীর্থ ড্যানিয়েল রুগানির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

গত রোববার রাতে ইন্টার মিলানের সঙ্গে খেলা ছিল জুভেন্টাসের। ‘ক্লোজ ডের’ সে খেলায় ইন্টার মিলানকে ২-০ গোলে হারায় জুভেন্টাস। এ ম্যাচে দিবালাদের সঙ্গে ছিলেন তাদের ক্লাবের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রুগানি।

এদিকে, ক্লাবটির শীর্ষ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালে তার বাড়িতে গিয়ে ‘হোম কোয়ারেনটাইনে’ রয়েছেন। তিনিও রুগানির সঙ্গে গত রোববারের ম্যাচে খেলেছেন। তাকে রুগানির সঙ্গে উদযাপন করতেও দেখা গেছে।

এদিকে, ইংলিশ ফুটবলেও আঘাত হেনেছে করোনাভাইরাস। আর্সেনালের কোচ মিকেল আর্তেতা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আগে এ ক্লাবটির খেলোয়াড়দের নিজস্ব কোয়ারেনটাইনে রাখা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading