বিজ্ঞানী রূপে শাহরুখ খান

বিজ্ঞানী রূপে শাহরুখ খান

উত্তরদক্ষিণ বিনোদন । ১৫ মার্চ ২০২০ । আপডেট ১১: ২০

অনেকদিন ধরেই বড়পর্দায় দেখা মিলছে না বলিউড ‘বাদশা’ শাহরুখ খানকে। এরইমধ্যে শোনা যাচ্ছে, রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় অভিনয় করছেন বলিউডের কিং খান। আয়ান মুখার্জি পরিচালিত এই সিনেমাতেই বিজ্ঞানী চরিত্রে পর্দায় হাজির হবেন তিনি।

সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, ‘ব্রহ্মাস্ত্র সিনেমাটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে প্রতিটি চরিত্র গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্রহ্মাস্ত্র খোঁজার ব্যাপারে গল্পের বিভিন্ন সময় রণবীরের চরিত্র তাদের সঙ্গে দেখা করবেন। সিনেমায় নাগার্জুনা একজন প্রত্নতাত্ত্বিক, অন্যদিকে শাহরুখকে বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে।’

সূত্রটি আরো জানায়, ‘নাগার্জুনা, শাহরুখ ও ডিম্পল কাপাডিয়া সিনেমায় রণবীরের চরিত্রটিকে সাহায্য করবেন। তাদের সাহায্য নিয়েই রণবীর ব্রহ্মাস্ত্র খুঁজবেন। সিনেমা শুরু হবে শাহরুখের দৃশ্য দিয়ে। এটি অনেক বড় সিক্যুয়েন্স। এই দৃশ্যধারণ করতে শাহরুখের দশ দিন সময় লেগেছে। গত বছর মুম্বাইয়ের ফিল্ম সিটিতে তিনি এই শুটিং করেন।’

ব্রহ্মাস্ত্র সিনেমায় আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন, মৌনি রায় প্রমুখ। চলতি বছর ডিসেম্বরে এই সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। তবে করোনাভাইরাসের প্রকোপের কারণে তারিখ পেছাতে পারে বলে জানা গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading