ঈদে আসবে শাকিবের ‘বিদ্রোহী’

ঈদে আসবে শাকিবের ‘বিদ্রোহী’

উত্তরদক্ষিণ বিনোদন । ১৫ মার্চ ২০২০ । আপডেট ১১: ৪০

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। গত কয়েকবছর ধরে ঈদ মানেই যেন শাকিবের সিনেমা।  এবারও তার  ব্যতিক্রম হচ্ছে না।  আসন্ন ঈদুল ফিতরে আসবে শাকিব খেনের নতুন ছবি ‘বিদ্রোহী’। সম্প্রতি এমনটাই ঘোষণা দিয়েছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে জানান, এবার ঈদের মুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেভাবেই প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ছবিটি ইতোমধ্যে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। সোমবার ছবিটি সেন্সর বোর্ডের সদস্যদের দেখার কথা রয়েছে।

 শাহীন সুমন পরিচালিত ছবিটিতে শাকিব খানের সঙ্গে এই ছবিতেও জুটি হিসেবে দেখা যাবে শবনম বুবলীকে।  এদের ছাড়াও ছবেতে দেখা যাবে, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলমসহ আরও অনেকে অভিনয় করেন।

 ‘একটু প্রেম দরকার’ নাম নিয়ে ছবিটির শুরুর পর পাল্টে ‘ক্রিমিনাল’ রাখা হয়। মুক্তির আগে দ্বিতীয় দফায়ও নাম পাল্টিয়ে ‘বিদ্রোহী’ করা হয়েছে বলে জানান পরিচালক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading