করোনাভাইরাস: ভারতে চলচ্চিত্র নির্মাণ স্থগিত

করোনাভাইরাস: ভারতে চলচ্চিত্র নির্মাণ স্থগিত

উত্তরদক্ষিণ বিনোদন । ১৮ মার্চ ২০২০ । আপডেট ১: ২৫

সারাবিশ্বে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এ কারণে ইন্ডিয়ান চলচ্চিত্র শিল্পের সমস্ত কর্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হল।

এই বিষয়ে ‘প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে সিএনএন জানায়, মার্চের ১৯ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র নির্মাণ শিল্পের সমস্ত কার্যক্রম আপতত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে ‘প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র প্রধান নির্বাহী কুলমিত মাক্কার জানান, “আমাদের সহকর্মীদের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি সবার আগে প্রাধান্য পাবে। তাই এই শিল্পের সঙ্গে জড়িতদের সম্মিলিত সিদ্ধান্তকে সমর্থন জানাতে প্রোডাকশনের কাজ স্থগিত করা হচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো আর সেই হিসেবে পরবর্তী সিদ্ধান্ত নেব।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading