করোনাভাইরাস: মঞ্চনাটকের প্রদর্শন-মহড়া বন্ধ

করোনাভাইরাস: মঞ্চনাটকের প্রদর্শন-মহড়া বন্ধ

উত্তরদক্ষিণ বিনোদন । ১৮ মার্চ ২০২০ । আপডেট ০১: ০০

সারাবিশ্বে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এ কারণে বন্ধ হয়ে গেছে দেশের সব প্রেক্ষাগৃহ। এবার আজ (১৮ মার্চ) থেকে বন্ধ থাকবে দেশের সবস্থানে নাটক প্রদর্শনী, মহড়া ও এর কার্যক্রম। বিষয়টি  নিশ্চিত করেছেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ ও শিল্পকলা একাডেমি। তিনি বলেন, ‘জনসমাগম যেন না হয়, এ জন্য মঞ্চনাটক প্রদর্শনী ও মহড়াসহ এর সব কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সবার আগে জীবনের ঝুঁকি মোকাবেলা করতে হবে। এ জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে।’

এই বিষয়ে নির্দেশনা সংশ্লিষ্ট নাট্যদলগুলোকেও জানিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি সারা দেশের নাট্যদলগুলোকেও গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে এই পরিস্থিতিতে নাট্য প্রদর্শনী না করার জন্য আহ্বান জানানোর কাজ চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading