করোনাভাইরাস: দক্ষিণ আফ্রিকায় সব ধরনের ক্রিকেট বন্ধ

করোনাভাইরাস: দক্ষিণ আফ্রিকায় সব ধরনের ক্রিকেট বন্ধ
POTCHEFSTROOM, SOUTH AFRICA - MARCH 07: Anrich Nortje of the Proteas celebrates the wicket of David Warner of Australia with his team mates during the 3rd ODI match between South Africa and Australia at Senwes Park on March 07, 2020 in Potchefstroom, South Africa. (Photo by Lee Warren/Gallo Images/Getty Images)

উত্তরদক্ষিণ বিনোদন । ১৮ মার্চ ২০২০ । আপডেট ০২: ০৫

করোনাভাইরাস কারণে আগামী ৬০ দিনের জন্য নিজ দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ করলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। চলতি মৌসুম শেষ হবার চার সপ্তাহ আগে এই ঘোষণা দিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

গত রোববার নিজ দেশের জন্য ‘মহামারি’ আখ্যা দেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এরপরই সবধরনের খেলা বন্ধের আলোচনা শুরু করে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত আজ ক্রিকেট, প্রিমিয়ার সকার লিগ, সুপার রাগবিসহ অন্যান্য খেলা স্থগিত করলো দক্ষিণ আফ্রিকা।

৬০ দিনের জন্য ক্রিকেট স্থগিত হয়ে যাওয়ায় দেশের দু’টি ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হতে পারলো না। ওয়ানডে কাপের সেমিফাইনাল-ফাইনাল এবং প্রথম শ্রেণির ক্রিকেটে চারদিনের ম্যাচের শেষ দুই রাউন্ডও থমকে গেল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading